চেচনিয়ায় সাইবার হামলা

২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০৯:৫৭  
রাজধানী কিয়েভ দেখল নিতে ইউক্রেন সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনীকে পরাস্ত করতে ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে চেচনিয়া। এরই পরিপ্রেক্ষিতে দেশটির সরকারি ওয়েবসাইটে হামলা চালিয়েছে হ্যাকাররা। রোববার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস দাবি করেছে, চেচনিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই দেশটির সরকারি ওয়েবসাইটে হামলা চালানো হয়। এতে ১২ ঘণ্টা অচল ছিল চেচনিয়ার সরকারি ওয়েবসাইট। এদিকে মিত্র হিসেবে পরিচিত্র চেচনিয়ায় সাইবার হামলার জবাবে ইউক্রেনে আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার ‘দেশপ্রেমিক’ স্বেচ্ছাসেবী হ্যাকাররা। ইউক্রেনের হামলার জবাবে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা দেয় অ্যানোনিমাস। সে দিনই তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সংবাদ সংস্থা রাশিয়ান টুডে (আরটি) ওয়েবসাইটে একের পর এক হামলা চালাতে শুরু করে। চেচনিয়ার সরকারি নাম চেচেন রিপাবলিক (প্রজাতন্ত্র)। দেশটির সঙ্গে ঐতিহাসিক সূত্রে রাশিয়ার অতি ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব রয়েছে।